দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংসস্তূপের মধ্যে রেখে গেছে। তারা এত ঋণ করে গেছে যে সঠিক পরিকল্পনা না করলে একসময় সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হয়ে যেতে পারে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ বলেন, সঠিক পরিকল্পনা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সরকার এমন একটি বাজেট দিয়েছে, যাতে মানুষের ওপর অতিরিক্ত করের চাপ না পড়ে। তবে বাজেট বাস্তবায়নে সাধারণ মানুষ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।
পরে শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যবহারের জন্য ড্রাম ট্রাকসহ ছয়টি গাড়ি বিতরণ করেন মন্ত্রী। এ সময় নিজে একটি ট্রাকে উঠে গাড়ি চালানোর প্রসঙ্গে তিনি বলেন, অনেকে চায়ের দোকানে এ নিয়ে সমালোচনা করবেন, তা তিনি জানেন। তবে মানুষকে দেখানোর জন্য তিনি ট্রাকে ওঠেননি।
মন্ত্রী বলেন, ৩০-৪০ বছর আগে দেখেছি, ঘুম থেকে উঠে দেখতাম এমন একটি গাড়ি রাস্তা পরিষ্কার করছে। রাস্তা চকচক করছে সেই উচ্ছ্বাসেই আমি ট্রাকে উঠেছি।
পৌরসভার গাড়িগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এসব গাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার। কারণ, সরকারের বাপ-মা জনগণ।
এর আগে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ধানবান্ধি ডোবাপাড়া এলাকায় আরসিসি ড্রেন ও সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন মন্ত্রী।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পৌরসভা প্রশাসক শাহাদৎ হোসাইন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
যে আই