দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার কুমারখালীতে বালুবাহী একটি যান পদ্মা নদীতে উল্টে চার শিশু পানিতে পড়ে যায়। এ ঘটনায় তিন শিশুকে জীবিত উদ্ধার করা হলেও আলিফ (৮) নামে এক শিশু নিখোঁজ রয়েছে।
শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ ঘাটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ আলিফ উপজেলার কষবা গ্রামের মন্সুর প্রামানিকের ছেলে।
উদ্ধার হওয়া তিন শিশু হলো একই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে ওমর ফারুক (৮), জনি শেখের ছেলে আব্দুল আহাদ (১০) এবং জামাল হোসেনের ছেলে জিহাদ (১১)।
স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হোসেন নামে এক ব্যক্তি বালুভর্তি একটি যান নিয়ে যাওয়ার সময় চার শিশু তাতে উঠে পড়ে। পরে পদ্মা নদীর পাশ দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে যানটির পেছনের চাকা পিছলে নদীতে পড়ে যায়। এতে গাড়িতে থাকা চার শিশু পানিতে পড়ে যায়।
এ সময় চালক জাকির হোসেন পানিতে নেমে তিন শিশুকে জীবিত উদ্ধার করেন। তবে আলিফ নিখোঁজ রয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযান চালানো হচ্ছে। খুলনা থেকে ডুবুরি দল রওনা হয়েছে। তারা পৌঁছালে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করবে।
এমএস/