দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কলাপাড়ায় এক মালয়েশিয়াপ্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় তাঁর ছেলে গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। ডাকাতেরা পরিবারের সদস্যদের মারধর ও জিম্মি করে ২৫ ভরি স্বর্ণালংকার, প্রায় দুই লাখ টাকা ও একটি আইফোন নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১৪ আগস্ট) ভোররাত ৩টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন প্রবাসীর ছেলে নাইম (২২), পুত্রবধূ রেজবি (১৮) ও স্ত্রী রুমা বেগম (৪০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
রুমা বেগমের ভাষ্য, তাঁর স্বামী মালয়েশিয়ায় থাকেন। বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটা থেকে ৩টার দিকে পাঁচ থেকে ছয়জনের একটি দল দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। বাইরে আরও কয়েকজন অবস্থান করছিলেন।
রুমা বেগম অভিযোগ করেন, ডাকাতেরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর করে। এ সময় তাঁর পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করা হলে ছেলে নাইম বাধা দেন। তখন ডাকাতেরা নাইমের হাঁটুর ওপর গুলি করে। পরে তাঁর দুই বছরের নাতি তাসফির মাথায় পিস্তল ঠেকিয়ে স্বর্ণালংকার, টাকা ও আইফোন নিয়ে যায়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমএম/