দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহের মহেশপুরে মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে শখের বানু (৫৭) নামের এক নারীকে তার ছেলে গলাকেটে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছেলে ইখলাসুর রহমানকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) ভোররাতে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইখলাসুর রহমান মাদক সেবন করতেন। মাদক কেনার টাকা নিয়ে প্রায়ই তার সঙ্গে মা শখের বানুর কথা-কাটাকাটি হতো। গত রাতেও মাদক সেবনের জন্য মায়ের কাছে টাকা চান ইখলাসুর। এ নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়!
পরে ভোররাতে ইখলাসুর তার মায়ের কক্ষে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে গ্রামের পাশের একটি স্থান থেকে ইখলাসুর রহমানকে আটক করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মাদক সেবন নিয়ে বিরোধের জেরে ছেলে তার মাকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। মরদেহ উদ্ধারের কার্যক্রম চলছে। ঘটনার পর গ্রামের পাশের একটি স্থান থেকে ছেলে ইখলাসুর রহমানকে আটক করা হয়ে।
কেএম