দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলার মনপুরায় বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মনপুরা থানার কাজিরচর সংলগ্ন এলাকায় ডাকাতির উদ্দেশ্যে ‘স্বপন বাহিনী’র কয়েকজন সহযোগী অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা ও আউটপোস্ট মনপুরার সদস্যরা সেখানে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে নূর উদ্দিন রুবেল (৩৫) ও মো. বাচ্চু মিয়া (২৫) নামে দুইজনকে আটক করা হয়। তারা মনপুরা উপজেলার কাজিরচর এলাকার বাসিন্দা।
কোস্টগার্ডের দাবি, আটক দুজন দীর্ঘদিন ধরে কুখ্যাত ‘স্বপন বাহিনী’র সহযোগী হিসেবে বিভিন্ন সন্ত্রাসী ও ডাকাতি কার্যক্রমে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে বলেও জানানো হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড।
তথ্য প্রদানকারী বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত।
কেএম