দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাটে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় দুই আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১২ আগস্ট) দুপুরে লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হায়দার আলী এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামিই পলাতক ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন কুড়িগ্রাম সদর উপজেলার শিবরাম গ্রামের মৃত জহুরুলের ছেলে মো. আতাউর রহমান (২৭) এবং একই এলাকার নজরুল ইসলামের ছেলে জিয়ন (২৭)। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২ এপ্রিল রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর থানার পুলিশ বড়বাড়ী ইউনিয়নের রুদ্ররাম এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির প্রস্তুতি নেওয়া দুই ব্যক্তিকে আটক করার চেষ্টা করলে তারা পালানোর চেষ্টা করেন। পুলিশ আতাউর রহমানকে আটক করতে পারলেও জিয়ন পালিয়ে যান।
পরে আতাউরের সঙ্গে থাকা একটি হ্যান্ডব্যাগ তল্লাশি করে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন রেজা স্বপন রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, মাদকের বিরুদ্ধে এমন রায় সমাজে ইতিবাচক বার্তা দেবে।
যে আই