দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের কামারখন্দে এক গামছা ব্যবসায়ীর বাড়িতে ঢুকে তার স্ত্রীকে বেঁধে এবং দুই সন্তানকে ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার পাইকোশার লাহিড়ীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী নূরুল ইসলাম ওই এলাকার বাসিন্দা। তার দাবি, ঘটনার সময় তিনি গামছা বিক্রির কাজে ঢাকায় ছিলেন। বাড়িতে ছিলেন তার স্ত্রী শরিফা বেগম (৩৪), মেয়ে সামিয়া (৮) ও ছেলে রিজওয়ান (৪)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় জানালার গ্রিল কেটে তিনজন ব্যক্তি ঘরে প্রবেশ করেন। তাদের একজন রশি দিয়ে শরিফার গলায় পেঁচিয়ে টান দিলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে গামছা ও স্কচটেপ দিয়ে তার মুখ ও হাত বেঁধে রাখা হয়।
এ সময় আরেকজন দুই শিশুকে ভয় দেখিয়ে রাখেন। অপর দুজন স্টিলের আলমারি খুলে স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল নিয়ে যান বলে অভিযোগ পরিবারের।
পরিবারের দাবি, সাড়ে চার ভরি স্বর্ণালংকার, সাত ভরি রুপার অলংকার, নগদ ৩০ হাজার টাকা, ১০-১২ হাজার টাকার কাপড়সহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ৯ লাখ থেকে ১০ লাখ টাকার বেশি বলে দাবি তাদের।
একপর্যায়ে শরিফার জ্ঞান ফিরলে তাঁর মেয়ে সামিয়া মায়ের মাথায় পানি দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হয়।
বুধবার দুপুরে হাসপাতালে স্ত্রীকে নিয়ে থাকা নূরুল ইসলাম বলেন, আমার স্ত্রীকে বেঁধে রেখে সন্তানদের ভয় দেখিয়ে স্বর্ণালংকার, রুপার জিনিস ও নগদ টাকা নিয়ে গেছে। গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্রও নষ্ট করে ফেলেছে। আমি এটিকে ডাকাতি হিসেবে দেখছি।
তিনি জানান, এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।
তবে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাশমত আলী বলেন, ঘটনাটি প্রাথমিকভাবে চুরি বলে মনে হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে কী পরিমাণ টাকা ও স্বর্ণালংকার খোয়া গেছে, তা নিশ্চিত হওয়া যাবে।
যে আই