দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে মেয়াদোত্তীর্ণ ইনসুলিন ও অন্যান্য ওষুধ সংরক্ষণ এবং বিক্রির অভিযোগে দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে মেসার্স আব্দুল্লাহ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ইনসুলিন ও অন্যান্য ওষুধ ফ্রিজ ও র্যাকে পাওয়া যায়। প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স ও ওষুধের লাইসেন্সও মেয়াদোত্তীর্ণ ছিল। এছাড়া ফার্মেসিতে ফার্মাসিস্ট না থাকা এবং বিক্রয় নিষিদ্ধ চিকিৎসকের নমুনা ওষুধ বিক্রির অভিযোগ পাওয়া যায়।
এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. মহিমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ও ৫১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, মেসার্স পপুলার ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ইনসুলিন ও অন্যান্য ওষুধ ফ্রিজ ও র্যাকে সংরক্ষণ করে বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক সজীব মন্ডলকে একই আইনের ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানেও অভিযান চালানো হয় এবং আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
যে আই