দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার সীমান্ত উপজেলা দুর্গাপুরে লোকালয়ে চলে আসা একটি লজ্জাবতী বানর উদ্ধার করে নিরাপদ বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ফারংপাড়া এলাকার একটি মাদরাসার কাছে বানরটিকে দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি প্রাণিপ্রেমীদের জানানো হলে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্য এনিমেলস অব সুসং’-এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বানরটি উদ্ধার করেন।
উদ্ধারের পর প্রয়োজনীয় প্রাথমিক পর্যবেক্ষণ শেষে বানরটিকে নিরাপদ একটি বনাঞ্চলে নিয়ে অবমুক্ত করা হয়। এর মধ্য দিয়ে বিপন্ন এই বন্যপ্রাণীটি আবারও তার স্বাভাবিক আবাসস্থলে ফিরে যাওয়ার সুযোগ পায়।
স্থানীয়রা জানান, লোকালয়ে কোনো বন্যপ্রাণী চলে এলে আতঙ্কিত না হয়ে সেটিকে ধরার চেষ্টা বা কোনো ধরনের ক্ষতি করা উচিত নয়। বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রাণিপ্রেমীরা।
এমএস/