দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘদিনের দাবির পর গোপালগঞ্জের মহেশপুর রেলস্টেশনে ঢাকা-গোপালগঞ্জ রুটের ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রাবিরতি শুরু হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে মহেশপুর রেলস্টেশনে ট্রেনটির যাত্রাবিরতির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে স্টেশন এলাকায় স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
ঢাকা থেকে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনে করে স্ত্রীকে নিয়ে মহেশপুরে পৌঁছান গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। এ সময় স্থানীয়রা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
পরে স্টেশন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সেলিমুজ্জামান সেলিম। তিনি বলেন, মহেশপুরের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ট্রেনটির যাত্রাবিরতির ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠানে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এস এম জিলানীসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা ফিতা কেটে ট্রেনটির যাত্রাবিরতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, মহেশপুরে ট্রেনের যাত্রাবিরতি চালু হওয়ায় ঢাকা ও গোপালগঞ্জের সঙ্গে যোগাযোগ সহজ হবে। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগীসহ সাধারণ যাত্রীদের সময় ও যাতায়াত খরচ কমবে বলে তারা আশা করছেন।
তাদের মতে, রেল যোগাযোগের এই সুবিধার প্রভাব স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতেও পড়বে। ঢাকার সঙ্গে মানুষের পাশাপাশি পণ্য পরিবহন বাড়লে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হতে পারে।
দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় মহেশপুর ও আশপাশের এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিতভাবে ট্রেনের যাত্রাবিরতি চালু থাকলে এ অঞ্চলের যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
যে আই