দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুর সদর উপজেলার চকবাজার এলাকায় বিভিন্ন জাল ও সুতার দোকান এবং মৎস্য ও পশুখাদ্যের দোকানে মোবাইল কোর্ট অভিযান চালানো হয়েছে। এ সময় প্রয়োজনীয় লাইসেন্স না থাকা ও অবৈধ জাল সরবরাহের অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো বিনষ্ট করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, চকবাজার এলাকার বিভিন্ন জাল ও সুতার দোকান এবং মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযান চালিয়ে প্রয়োজনীয় লাইসেন্স না থাকা এবং অবৈধ জাল সরবরাহের বিষয়টি শনাক্ত করা হয়। এসব অপরাধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও সোহানা খন্দকার নেতৃত্ব দেন। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও তাঁর প্রতিনিধি, জেলে প্রতিনিধিসহ বাংলাদেশ পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে নিষিদ্ধ ও অবৈধ জালের ব্যবহার এবং সরবরাহ বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএস/