দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শিক্ষার আধুনিকীকরণের পাশাপাশি শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক ও সামাজিক সমস্যাগুলো বিশ্লেষণের ওপর গুরুত্বারোপ করে ভোলা সরকারি মহিলা কলেজে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে কলেজের সমাজকর্ম বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ভোলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মহিউদ্দীন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মো. আবদুল হালিম, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল মান্নান, বিভাগীয় প্রধান এ এ এম হারুনুর রশিদ ও প্রভাষক মো. কাউসার হামিদ।
শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও সমাজকর্ম বিভাগ এ সেমিনারের আয়োজন করে। এতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থীদের মধ্যে মাইমুনা আক্তার, নুসরাত জাহান অরফিতা ও জান্নাতুল ফেরদৌস আখি বক্তব্য দেন।
সেমিনারে শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকীকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শুধু অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তি কিংবা ইন্টারনেট সুবিধা নিশ্চিত করলেই হবে না; শিক্ষার্থীদের মানসিক সক্ষমতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির দিকেও গুরুত্ব দিতে হবে।
পাশাপাশি শিক্ষার্থীদের চিন্তাশক্তি, দক্ষতা ও সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
শিক্ষার্থীদের মানসিক বিকাশে শিক্ষক, পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার প্রয়োজনীয়তার কথাও সেমিনারে তুলে ধরা হয়।
কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মহিউদ্দীন বলেন, শিক্ষার মানোন্নয়নে এ ধরনের ব্যতিক্রমী আয়োজন প্রতিবছরই অব্যাহত থাকবে।
এমএস/