দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের বাঁকখালী, নুনিয়াছড়া ও মহেশখালী ঘাটে যাত্রীদের কাছ থেকে আদায় করা টোলের পরিমাণ এবং ঘাটের সুযোগ-সুবিধার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রী ও স্থানীয়রা। তাদের অভিযোগ, টোল বাবদ অতিরিক্ত অর্থ নেওয়া হলেও ঘাটে ন্যূনতম যাত্রীসেবার ব্যবস্থা নেই।
শুক্রবার (৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ তুলে ধরে দ্রুত ঘাটের অবকাঠামো উন্নয়ন এবং টোল কাঠামো পুনর্বিবেচনার দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নির্ধারিত ফি অনুযায়ী কক্সবাজার প্রান্তে ঘাটে প্রবেশের জন্য ৫০ টাকা এবং মহেশখালী থেকে ফেরার সময় আরও ৫০ টাকা দিতে হয়। ফলে একজন দেশীয় পর্যটককে আসা-যাওয়ায় ১০০ টাকা টোল গুনতে হচ্ছে। বিদেশি পর্যটকদের ক্ষেত্রে এ ফি আরও বেশি।
অভিযোগে বলা হয়েছে, যেখানে মহেশখালী-কক্সবাজার নৌপথে ট্রলারের ভাড়া আসা-যাওয়ায় ৬০ টাকা, সেখানে শুধু ঘাটে প্রবেশের টোলই ১০০ টাকা হওয়ায় যাত্রীরা অসন্তোষ প্রকাশ করছেন।
ভুক্তভোগীদের দাবি, টোল আদায় করা হলেও ঘাটে সুপেয় পানি, মানসম্মত শৌচাগার, বিশ্রামাগার কিংবা নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের জন্য প্রয়োজনীয় সুবিধা নেই। একই সঙ্গে স্থানীয় ও বাইরের জেলার যাত্রীদের জন্য ভিন্ন হারে টোল আদায়কে বৈষম্যমূলক বলেও অভিযোগ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয় ও পর্যটক শনাক্তের সুস্পষ্ট ব্যবস্থা না থাকায় অনেক ক্ষেত্রে কর্মজীবী সাধারণ যাত্রীদেরও পর্যটক হিসেবে অতিরিক্ত টোল দিতে হচ্ছে, যা নিয়ে ইজারাদারের লোকজনের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে।
মহেশখালীর আদিনাথ মন্দির, সোনাদিয়া ও অন্যান্য পর্যটনকেন্দ্রে আসা দেশি-বিদেশি পর্যটকদের জন্য এমন পরিস্থিতি পর্যটন খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলেও দাবি করা হয়।
মানবাধিকারকর্মী রুহুল আমিন সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, "বোট ভাড়া ৩০ টাকা হলেও টোল বাবদ ১০০ টাকা দিতে হচ্ছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে পর্যটকরা মহেশখালীমুখী হবেন না।"
এ বিষয়ে ঘাটের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা, টোল কাঠামো যৌক্তিক করা এবং এ বিষয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
তবে এ অভিযোগের বিষয়ে বিআইডব্লিউটিএ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
যে আই