দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদক চোরাচালান, মাদকের বিস্তার রোধ এবং মাদক নিয়ন্ত্রণকে সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে। সেই তালিকার ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৮টার দিকে কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউসে জেলা মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়ন-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক চোরাকারবারি ও ব্যবসায়ীদের শনাক্ত করতে একটি টাস্কফোর্স কমিটি গঠন করা হবে। কমিটি নিরপেক্ষভাবে তালিকা প্রস্তুত করবে এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
তিনি জানান, মাদক পাচারের গুরুত্বপূর্ণ রুটগুলোতে যৌথ বাহিনী ও স্থানীয় বাহিনীর সমন্বয়ে ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নদী ও সমুদ্রপথে মাদক চোরাচালান ঠেকাতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের টহল আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, টেকনাফ ও উখিয়ার জেলে এবং নৌযান নিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সহজ হবে।
টেকনাফের পাহাড়ি এলাকায় অপহরণ রোধে দুটি নিরাপত্তা ক্যাম্প স্থাপনের জন্য সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে একটি বেসরকারি বিমান সংস্থার ফ্লাইটে কক্সবাজার পৌঁছে স্বরাষ্ট্রমন্ত্রী সার্কিট হাউসে অনুষ্ঠিত সভায় যোগ দেন।
জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে সভায় স্থানীয় সংসদ সদস্য, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শুক্রবার সকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) কার্যালয় পরিদর্শনের পাশাপাশি কউকের ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১-এর উদ্বোধন এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। দিনব্যাপী কর্মসূচি শেষে রাতে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
যে আই