দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালপুরের মাদারগঞ্জে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলার পলাতক আসামি এবং উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আবদুল ওয়াহেদ (৫৫)কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
বুধবার (৫ আগস্ট) দুপুরে র্যাব-১৪ জামালপুর সিপিসি-১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
র্যাব জানায়, মঙ্গলবার বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকা থেকে অভিযান চালিয়ে আবদুল ওয়াহেদকে গ্রেপ্তার করা হয়। তিনি মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ মে মাদারগঞ্জ থানায় আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আবদুল ওয়াহেদের বিরুদ্ধে মামলা হয়। মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে র্যাব তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবদুল ওয়াহেদকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
যে আই