দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই মানচিহ্ন ব্যবহার, ক্ষতিকর রং ও ফ্লেভার দিয়ে নকল আইসক্রিম উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে একটি আইসক্রিম কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার চর সাটুরিয়া এলাকায় পরিচালিত অভিযানে 'মিল্ক মিঠা' নামের আইসক্রিম কারখানাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ধারায় এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে পরিচালিত অভিযানে কারখানাটি পরিদর্শন করা হয়।
অভিযানে দেখা যায়, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটি অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করছে। এছাড়া ক্ষতিকর রং ও ফ্লেভার দিয়ে নকল আইসক্রিম উৎপাদন এবং খাদ্যপণ্যের মোড়কে প্রয়োজনীয় উপাদানের তালিকা উল্লেখ না করাসহ একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা আইসক্রিমের মোড়ক, কোন, কাপসহ বিভিন্ন উপকরণ জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোছা. রৌশনারা বেগম এবং জেলা ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
এমএস/