দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় কিডনি রোগে আক্রান্ত এক প্রবাসীকে রাতের আঁধারে রাস্তার পাশে ফেলে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগের শিকার জামাল উদ্দিন (৪৯) উপজেলার কালমেঘা গ্রামের ফজর আলীর ছেলে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার কালমেঘা এলাকায় এ ঘটনা ঘটে। তবে রোববার দিনের বেলায় বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের অভিযোগ, দীর্ঘ ১২ বছর প্রবাসে থেকে পরিবারের ভরণপোষণের দায়িত্ব পালন করা জামাল উদ্দিন অসুস্থ হয়ে দেশে ফেরার পর অবহেলার শিকার হন। শনিবার রাতে তার স্ত্রী রিনা আক্তার ও সন্তানরা তাকে পৈতৃক ভিটার পাশের সড়কে ফেলে রেখে যান বলে অভিযোগ করেন তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একই গ্রামের উত্তর-পূর্ব পাড়ায় তার ভাতিজি ইসমতারার বাড়িতে আশ্রয়ের ব্যবস্থা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে জামাল উদ্দিন কিডনির জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত হন। প্রায় আট মাস আগে চিকিৎসার জন্য তিনি দেশে ফেরেন। এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসা ও দেখভালে পরিবারের অবহেলার অভিযোগ ওঠে।
জামাল উদ্দিন বলেন, আমার থাকার মতো কোনো ঘরবাড়ি নেই। এখন রাস্তায় থাকতে হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আফজাল বলেন, জামাল উদ্দিনের চিকিৎসা ও মানবিক সহায়তার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।
তবে এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী রিনা আক্তার বা পরিবারের অন্য সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য জানা গেলে তা সংবাদে যুক্ত করা হবে।
যে আই