দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, অবৈধ ও অনিয়ন্ত্রিত অটোরিকশার দৌরাত্ম্য এবং সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে ‘ব্রাহ্মণবাড়িয়া ছাত্র জনতা’র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তব্য দেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী, আতিকুর রহমান আপেল, এ. মোনায়েম কলেজের শিক্ষক মুফিজুল ইসলাম, ছাত্র ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া শাখার আহ্বায়ক ওমর ফারুক, কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল-আমিনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, শহরজুড়ে অবৈধ ও অনিয়ন্ত্রিত অটোরিকশার দৌরাত্ম্যে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। যত্রতত্র অবৈধ অটোরিকশার স্ট্যান্ড গড়ে ওঠায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। প্রতিদিন লাইসেন্সধারী অটোরিকশার তুলনায় দুই থেকে তিন গুণ বেশি অবৈধ অটোরিকশা শহরে চলাচল করছে। এর ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে।
তারা অভিযোগ করেন, ট্রাফিক পুলিশ, পৌরসভাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। পাশাপাশি শহরের অধিকাংশ সড়ক বেহাল থাকায় সাধারণ মানুষকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
বক্তারা সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের এক শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে নিরাপদ সড়ক নিশ্চিত করতে দ্রুত লাইসেন্সবিহীন ইজিবাইক ও অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের দাবি জানান।
এমএস/