দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কুদ্দুস বেপারী ওরফে ‘বোমা কুদ্দুসকে’ গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (২ আগস্ট) সন্ধ্যায় শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে বিচারক লাভলী শীল এ আদেশ দেন।
পুলিশ জানায়, কুদ্দুস বেপারীর বিরুদ্ধে হত্যা, বিস্ফোরণ, লুটপাট ও মানবপাচারসহ বিভিন্ন অভিযোগে মোট ৬২টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
জাজিরা থানা ও পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মী রিয়াজুল তালুকদার নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামিও তিনি।
এ ছাড়া জাজিরার বিলাসপুর এলাকায় আলোচিত বোমা বিস্ফোরণে তিনজন নিহত হওয়ার মামলাসহ একাধিক মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন কুদ্দুস বেপারী। এসব মামলার কারণে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতেও ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
একটি মারামারির ঘটনায় দায়ের করা সিআর মামলায় শনিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে রাজধানী ঢাকায় বিশেষ অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে।
শরীয়তপুর পুলিশের কোর্ট পরিদর্শক শিমুল সরকার বলেন, মারামারির ঘটনায় দায়ের করা সিআর মামলায় কুদ্দুস বেপারীকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যে আই