দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আইনজীবী না পাওয়ায় লঘু অপরাধের মামলায় প্রায় আড়াই মাস কারাগারে থাকা সাত আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ সদর আমলি আদালতে জেলা লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী মোহাম্মদ ইসমাইল তাদের পক্ষে জামিন আবেদন করলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমত আরা তুসি শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্র জানিয়েছে, জামিন পাওয়া আসামিরা হলেন- ঈমাম হোসেন বাররু, মো. রমিন, মো. আকিব, মো. কুইক আলী, মো. জিদান, মো. সিফাত আলী ও মো. পরশ। তাদের মধ্যে পাঁচজনের বয়স ১৮ বছরের কম। আদালতের মুক্তির আদেশ কারাগারে পৌঁছানোর পর তাদের মুক্তি দেওয়া হবে।
গত আড়াই মাস ধরে তারা চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে একটি সালিশ বৈঠকে হাতাহাতির ঘটনায় দায়ের হওয়া মামলায় কারাগারে ছিলেন। মামলার বাদী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হওয়ায় তাদের পক্ষে কোনো আইনজীবী মামলা পরিচালনায় এগিয়ে আসেননি বলে স্বজনদের অভিযোগ ছিল।
জানা গেছে, সম্প্রতি কারা কর্তৃপক্ষ জেলা লিগ্যাল এইড কমিটির কাছে আসামিদের জন্য আইনজীবী নিয়োগের আবেদন জানায়। পরে কমিটির পক্ষ থেকে মোহাম্মদ ইসমাইলকে নিয়োগ দেওয়া হলে তিনি আদালতে জামিন আবেদন করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। মেডিকেল প্রতিবেদনও পাওয়া গেছে। ঘটনাটি দণ্ডবিধির ৩২৩ ধারার অপরাধ হিসেবে তদন্ত করা হয়েছে এবং শিগগিরই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।
মামলার বাদী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবু হাসিব বলেন, আসামিদের পক্ষে মামলা পরিচালনায় বারের কোনো নিষেধাজ্ঞা ছিল না। কোনো আইনজীবী মামলা নেবেন কি না, সেটি ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আইনগত সহায়তা পাওয়ার অধিকার থেকে কাউকে বঞ্চিত করার প্রশ্নই ওঠে না।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ বলেন, সংবিধান ও আইন অনুযায়ী প্রত্যেক অভিযুক্ত ব্যক্তির আইনজীবীর সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। কেউ নিজে আইনজীবী নিয়োগে অসমর্থ হলে রাষ্ট্রের দায়িত্ব তার জন্য আইনগত সহায়তার ব্যবস্থা করা। ন্যায়বিচার নিশ্চিত করতে আইনগত সহায়তা অপরিহার্য বলেও তিনি মন্তব্য করেন।
যে আই