• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • কুড়িগ্রাম

কুড়িগ্রামে বরাদ্দ থাকলেও বানভাসীদের হাতে পৌঁছায়নি ত্রাণ

কুড়িগ্রাম প্রতিনিধি
  ০২ আগস্ট ২০২৬, ১৬:৩৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বন্যাকবলিত মানুষের জন্য বরাদ্দ দেওয়া ৩০ মেট্রিক টন সরকারি (জিআর) চাল উত্তোলনের এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও তা বিতরণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অবহেলার কারণে জুন মাসে টিসিবির ৪১ হাজারের বেশি উপকারভোগীর জন্য বরাদ্দ চাল ফেরত গেছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

উপজেলা ত্রাণ শাখা সূত্র জানায়, চলতি বছরের জুনের শেষ সপ্তাহ থেকে জুলাই মাসে দুই দফা বন্যায় উপজেলার পাঁচটি ইউনিয়নের ২০টি ওয়ার্ড ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় ২ হাজার ৬৪০ জন মানুষ ক্ষতির শিকার হন। একই সময়ে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হন আরও শতাধিক মানুষ।

বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত প্রায় তিন হাজার মানুষের জন্য জেলা প্রশাসন গত ২৯ জুন ৩০ মেট্রিক টন জিআর চাল এবং ১০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়। পরদিন এসব ত্রাণসামগ্রী উত্তোলন করা হলেও সরকারি নির্দেশনা অনুযায়ী তিন কার্যদিবসের মধ্যে বিতরণ করা হয়নি। অভিযোগ অনুযায়ী, মাত্র ৩০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে, আর ৩০ মেট্রিক টন চাল এখনো গুদামে সংরক্ষিত রয়েছে।

অভিযোগ রয়েছে, বন্যাকবলিত ইউনিয়নের পরিবর্তে বন্যার প্রভাবহীন রামখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সন্তোষপুর ইউনিয়ন পরিষদের প্রশাসকের নামে ১৫ মেট্রিক টন করে মোট ৩০ মেট্রিক টন চাল উত্তোলন করা হয়। পরে সেগুলো গুদামে রাখা হয়। বিষয়টি জানাজানি হলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অসন্তোষের সৃষ্টি হয়।

রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, তার ইউনিয়নের দুটি ওয়ার্ড, বিশেষ করে ফান্দেরচর এলাকায় মানুষ পানিবন্দি থাকলেও বারবার যোগাযোগের পরও কোনো ত্রাণ পাওয়া যায়নি। পরে তিনি জানতে পারেন, চাল বরাদ্দ হলেও তা বিতরণ করা হয়নি।

কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.খ.ম. ওয়াজিদুল কবীর রাশেদ বলেন, বন্যার্তদের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ থাকার কথা থাকলেও তাঁদের ইউনিয়নে কোনো চাল দেওয়া হয়নি। তিনি দাবি করেন, অন্য দুই ইউনিয়নের নামে চাল উত্তোলন করে গুদামে রাখা হয়েছে।

অন্যদিকে রামখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, তার ইউনিয়ন বন্যাকবলিত নয়। ইউএনওর নির্দেশে বন্যার্তদের জন্য বরাদ্দ ১৫ মেট্রিক টন চাল তার নামে এবং আরও ১৫ মেট্রিক টন চাল সন্তোষপুর ইউনিয়নের প্রশাসকের নামে উত্তোলন করে গুদামে রাখা হয়েছে।

আরও পড়ুন

তজুমদ্দিনে নিয়োগ অনিয়মের অভিযোগ

এদিকে অভিযোগ উঠেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার সময়মতো ছাড়পত্রে স্বাক্ষর না করায় জুন মাসে উপজেলার ৪১ হাজার ১০২ জন টিসিবি উপকারভোগীর জন্য বরাদ্দ ২ লাখ ৫ হাজার ৫১০ কেজি চাল নির্ধারিত সময়ের মধ্যে উত্তোলন করা সম্ভব হয়নি। ফলে সেই চাল ফেরত যায়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. খোদাদাদ হোসেন। তিনি বলেন, ত্রাণ বিতরণের আগেই বন্যার পানি নেমে যাওয়ায় চাল বিতরণ না করে গুদামে সংরক্ষণ করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন হলে তা বিতরণ করা হবে। আর বিশেষ কারণে তার অনুপস্থিতিতে টিসিবির চাল উত্তোলনের সময়সীমা শেষ হয়ে যায়। তবে উপকারভোগীদের জন্য বরাদ্দ অন্যান্য পণ্য বিতরণ করা হয়েছে বলে তিনি দাবি করেন।

যে আই ফ

  • বন্যাকবলিত মানুষ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।