দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনার দৌলতপুরে ৯ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে সোহেল খান (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, দৌলতপুরের পাবলা খানপাড়া এলাকায় বসবাসকারী অভিযুক্ত সোহেল খান পেশায় নাইটগার্ড। অভিযোগ রয়েছে, শিশুটির মা কর্মস্থলে থাকার সুযোগে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে তিনি মেয়েকে একাধিকবার যৌন নির্যাতন করেন।
পরবর্তীতে শিশুটি বিষয়টি তার মাকে জানালে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে।
দৌলতপুর থানার তদন্ত কর্মকর্তা শাহবাজ নুসরাত বলেন, ‘২৯ জুলাই ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে জানতে পারি, শিশুটি তার বাবার যৌন নির্যাতনের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সোহেল খানকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষাসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।’
এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
এমএম/