দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুকুল চন্দ্র বর্মণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার সভাপতি প্রভাষক মাওলানা আব্দুল মাজেদ প্রমুখ।
গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির পরিচালক রেজাউল করিম আহাদ ।
এসময় অতিথিরা বলেন, প্রাথমিক পর্যায়ে বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের মেধা, অধ্যবসায় ও নৈতিক শিক্ষার সমন্বয়ে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের এমন অর্জন অন্যদেরও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করবে।
পরে আহাদ রেসিডেন্সিয়াল সদর শহর শাখা সুন্দরগঞ্জ বালারছিরা শাখার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও উপহার তুলে দেন প্রধান অতিথি সুন্দরগঞ্জ -১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, গণমাধ্যম কর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কেএম