দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিবাদ মিছিলে হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ।
শুক্রবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দলের আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ড. আতিক মুজাহিদ অভিযোগ করেন, গত বুধবার জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এক ‘জুলাই যোদ্ধার’ চোখ উপড়ে ফেলার ঘটনার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচি শেষে ফেরার পথে দলের আরেক সদস্যের ওপর হামলা চালানো হয়। এরই প্রতিবাদে বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলায় শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করলে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা হত্যার উদ্দেশ্যে হামলা চালায় বলে তিনি দাবি করেন।
তিনি জানান, এ হামলায় এনসিপির প্রায় ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এ সময় কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান স্বপন, এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়াসহ এনসিপি ও জামায়াতের জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
/অ