দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ধর্মীয় বিশ্বাস ও ধর্মচর্চাকে ব্যবহার করে কোনো ধরনের সাম্প্রদায়িক রাজনীতি বা বিভাজনের চেষ্টা সফল হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে কোনো মহল মানুষকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাইলে ধর্মপ্রাণ মানুষই তাদের চিহ্নিত করবেন। বাংলাদেশে ধর্ম বা বর্ণের ভিত্তিতে কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কোনো ধর্মাবলম্বীকে ব্যবহার করে রাষ্ট্রকে ধর্মের ভিত্তিতে পরিচালনার চেষ্টা সাম্প্রদায়িকতা এবং তা ধর্মের প্রকৃত চেতনার পরিপন্থী।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, রাজনৈতিক নেতাদের বক্তব্য জনগণের কল্যাণের জন্য হওয়া উচিত। জনগণ যতদিন কোনো দল বা নেতৃত্বকে নিজেদের কল্যাণে কাজ করছে বলে মনে করবে, ততদিনই তারা জনগণের কাছে গ্রহণযোগ্য থাকবে।
সম্মেলনে বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
যে আই