দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নে এক সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, চাঁদার টাকা না দেওয়ায় তার বাড়িতে হামলা চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলার কাটিগ্রাম সরকার বাড়ি মধ্যবরুন্ডি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আব্দুল খালেক, যিনি আটিগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য, জানান, একদল মুখোশধারী ব্যক্তি তার বাড়িতে ঢুকে আলমারি, ওয়ারড্রোবসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। পরে নগদ ৩ লাখ ৮০ হাজার টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালংকার নিয়ে যায় বলে তার দাবি।
খালেকের অভিযোগ, স্থানীয় টগরের নেতৃত্বে চার থেকে পাঁচজন এ ঘটনায় জড়িত। তিনি বলেন, একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে অভিযুক্তরা তার কাছে একাধিকবার মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল।
তার ভাষ্য, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। এমনকি তার বিরুদ্ধে কোনো মামলা না থাকা সত্ত্বেও পুলিশের সঙ্গে যোগসাজশ করে তাকে গ্রেপ্তার করানো হয় বলেও অভিযোগ করেন তিনি। দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পাওয়ার পরও পুনরায় চাঁদা দাবি করা হয় এবং সর্বশেষ চাঁদা না দেওয়ায় তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত টগর। তিনি বলেন, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তবে পুলিশ সদস্যদের সঙ্গে তিনি ঘটনাস্থল বা বাড়ি শনাক্ত করতে গিয়েছিলেন।
মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যে আই