দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর বদলগাছী উপজেলায় এক ব্যক্তিকে হাত-পা ও মুখ বেঁধে কোমরে ইট বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় তাকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে বদলগাছী সদর ইউনিয়নের মাতাজি রোড এলাকায় নুরজাহান নূরানী হাফেজিয়া কওমি মাদ্রাসার দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. মর্তুজা (৪৫) বদলগাছী সদর ইউনিয়নের হাড়িপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
স্থানীয়দের ভাষ্য, দুর্বৃত্তরা মর্তুজার হাত-পা ও মুখ বেঁধে কোমরে পাঁচটি ইট বেঁধে পাশের একটি ক্যানেলে ফেলে রেখে যায়।
পাশের একটি ওয়েল্ডিং দোকানের মালিক রুবেল ক্যানেলের দিক থেকে শব্দ শুনে আলো ফেললে পানিতে মর্তুজাকে দেখতে পান। পরে তিনি স্থানীয় লোকজনকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় মর্তুজাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে বদলগাছী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং হত্যাচেষ্টার কারণ উদঘাটনে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, এখনও এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগের আগেই বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
যে আই