দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীতে ‘হেযবুত তওহীদ’ নিষিদ্ধের দাবিতে আয়োজিত ইসলামী মহাসমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। তারা আগামী ১ আগস্ট অনুষ্ঠেয় সমাবেশে লক্ষাধিক মানুষের অংশগ্রহণের আশা প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের তত্ত্বাবধানে ‘জমইয়্যাতুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ’ এবং ইসলামবিরোধী কার্যক্রম প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে নোয়াখালী সুপার মার্কেট পরিচালনা কমিটির সভাপতি মো. ইকরাম উল্লাহ ডিপটির সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন ‘জমইয়্যাতুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ’ নোয়াখালী-লক্ষ্মীপুরের সভাপতি মাওলানা ছিদ্দিকুর রহমান।
লিখিত বক্তব্যে জানানো হয়, আগামী ১ আগস্ট সকাল ১০টায় নোয়াখালী জেলা স্কুল মাঠে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। নোয়াখালীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণের আশা করছেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে বক্তারা ‘হেযবুত তওহীদ’-এর কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানান।
এমএম/