দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের কালিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক রাহুল মুসল্লী (৩৫) নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কালিয়া–বড়দিয়া সড়কের হাঁড়িডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহুল মুসল্লী কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের জয়পুর গ্রামের বাবলু মুসল্লীর ছেলে। কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক তাজ মোহাম্মদ মল্লীক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাঁকা এলাকা থেকে কালিয়া আসার সময় কালিয়া–বড়দিয়া সড়কের হাঁড়িডাঙ্গা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান শামীম ফকিরের বাড়ির সামনে পৌঁছালে দ্রুতগতির একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এসময় নসিমনের চালক গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক তাজ মোহাম্মদ মল্লীক বিষয়টি নিশ্চিত করে বলেন, রাহুল মুসল্লীকে হাসপাতালে আনা হলে পরীক্ষা করে দেখা যায় আগের তার মৃত্যু হয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রীস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কেএম