দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন নিয়ে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে নির্বাচন-সংক্রান্ত বিষয়ে জবাব দিতে কুমিল্লা প্রেস ক্লাবের প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট বিবাদীদের নির্দেশ দেওয়া হয়েছে।
রিট আবেদনকারী সাংবাদিক আব্দুল্লাহ আল মানছুরের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রিটে বলা হয়, কুমিল্লা প্রেস ক্লাবের বর্তমান কমিটি ত্রুটিপূর্ণ ও অবৈধ ভোটার তালিকার ভিত্তিতে গত ১৩ জুলাই নির্বাচনী তফসিল ঘোষণা করে। পরে ২০ জুলাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভোটার তালিকা সংশোধনের আবেদন এবং আইনগত নোটিশ দেওয়া হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এর মধ্যেই ৩০ জুলাই নির্বাচন অনুষ্ঠানের কার্যক্রম চালিয়ে যাওয়া হয়।
আবেদনকারী রিটে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সংশোধন, নতুন ও সঠিক ভোটার তালিকা প্রণয়ন, নতুন নির্বাচনী তফসিল প্রকাশ এবং পুনর্নির্ধারিত তারিখে নির্বাচন আয়োজনের নির্দেশনা চেয়েছেন।
বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি শেষে রুল জারি করেন। একই সঙ্গে নির্বাচন-সংক্রান্ত বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারসহ দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্টদের আদালতে জবাব দিতে বলা হয়েছে।
আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুর রহমান জানান, রিটটি ২৯ জুলাই হাইকোর্টে দাখিল করা হয়। এতে নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয়েছে।
আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী মামলার কার্যক্রম চলবে।
যে আই