দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় অভিযানে জব্দ করা ১৮টি চায়না দুয়ারী জাল ও ৫টি কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এজেড এম রেজওয়ানুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. ছাইফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রাশেদা আক্তার, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রাশেদা আক্তার জানান, উপজেলার নন্দীগ্রাম, দেশমা, আঁখিঘটনা ও আমড়বাড়ী এলাকা থেকে ১৮টি চায়না দুয়ারী জাল ও ৫টি কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ৯০০ মিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা।
তিনি বলেন, বুধবার (২৯ জুলাই) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত পরিচালিত অভিযানে সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ ও ফুলবাড়ী থানা পুলিশ সহযোগিতা করে। মৎস্য সম্পদ সংরক্ষণ এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
যে আই