• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • পটুয়াখালী
  • রাঙ্গাবালী

ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্রের অভিযোগ, রাঙ্গাবালীর এসি ল্যান্ড প্রত্যাহার

পটুয়াখালী প্রতিনিধি
  ৩০ জুলাই ২০২৬, ১১:৪২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত
সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও শাওন মজুমদার সুমনকে দায়িত্ব গ্রহণের একদিন পরই প্রত্যাহার করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এদিকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জাল করে ডিও (আধা সরকারি) পত্র তৈরির অভিযোগে জাতীয় সংসদ সচিবালয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার প্রজ্ঞাপন অনুযায়ী, ২০ জুলাই বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আদেশে বরগুনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনকে পটুয়াখালীর রাঙ্গাবালীতে বদলি করা হয়। তিনি ২৬ জুলাই নতুন কর্মস্থলে যোগ দিয়ে ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্বও পান। তবে ২৭ জুলাই তাকে প্রত্যাহার করা হয়। একই দিন পটুয়াখালী জেলা প্রশাসনের পৃথক দুটি আদেশে তাকে এসি ল্যান্ড পদ থেকে অবমুক্ত করা এবং ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব দেওয়ার আদেশ বাতিল করা হয়।

গত সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জাল করে একটি ডিও পত্র তৈরি করা হয়েছে। ওই পত্র বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে দাখিল করে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করা হয়েছে বলে সংসদ সচিবালয়ের নজরে এসেছে।

সংসদ সচিবালয় জানিয়েছে, ওই পত্র জাতীয় সংসদ থেকে ইস্যু করা হয়নি এবং এর সঙ্গে সংসদের কোনো সংশ্লিষ্টতা নেই। জাতীয় সংসদের নাম, লোগো, প্যাড বা অন্যান্য সরকারি পরিচয় জালিয়াতির মাধ্যমে ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

একটি সূত্রের দাবি, জাল ডিও পত্রে তৎকালীন বরগুনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদারের বদলির আদেশ বাতিল করে তাকে ঢাকার কেরানীগঞ্জে বদলির সুপারিশ করা হয়েছিল। তবে জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে তার নাম উল্লেখ করা হয়নি। একইভাবে পটুয়াখালী জেলা প্রশাসনের আদেশেও তার প্রত্যাহারের সঙ্গে জাল ডিও পত্রের অভিযোগের কোনো সরাসরি সম্পর্কের কথা বলা হয়নি।

আরও পড়ুন

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার

হবিগঞ্জে হামলার প্রতিবাদে মাদারীপুরে মশাল মিছিল

মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

তবে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র তৈরি ও ব্যবহার করে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টার ঘটনার পরিপ্রেক্ষিতে শাওন মজুমদার সুমনকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এমএম/

  • এসিল্যান্ড
  • প্রত্যাহার
  • ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল
  • পটুয়াখালী
এ সম্পর্কিত আরও খবর
রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগ
রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগ
পটুয়াখালীতে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই নারী আটক
পটুয়াখালীতে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই নারী আটক
হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার
হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার
টমটমের ধাক্কায় পটুয়াখালীতে নারীর মৃত্যু
টমটমের ধাক্কায় পটুয়াখালীতে নারীর মৃত্যু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।