দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত পাঁচ বছর বয়সী এক রোহিঙ্গা শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী চক্রের মূলহোতা মো. জাকারিয়া (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) কক্সবাজার জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কর্মকর্তারা।
পুলিশ জানায়, গত ২২ জুলাই কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১১ এলাকা থেকে শিশুটিকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা শিশুটিকে জিম্মি করে হত্যার ভয় দেখিয়ে তার পরিবারের কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একই সঙ্গে শিশুটির একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
ঘটনার পর জেলা পুলিশের একাধিক আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে। একপর্যায়ে অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও বুধবার ভোরে উখিয়ার কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকারিয়া অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পেরেছে, চক্রটি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় শিশু ও সাধারণ মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
উদ্ধার হওয়া শিশুটি বর্তমানে পরিবারের জিম্মায় রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।
যে আই