দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা, মারধর ও দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ভোলার চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ভোলার জেলা ও দায়রা জজ শরীফ এ এম রেজা জাকের এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাপুড়িয়াপট্টি এলাকার দধি ব্যবসায়ী মো. সালাম ভোলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোতাহার হোসেন আলমগীর মালতিয়াসহ তিনজনকে আসামি করে একটি মামলা করেন। মামলায় ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা, তিন লাখ টাকা চাঁদা দাবি, মারধর এবং দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ আনা হয়।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তাঁদের পরিবার প্রায় ৫৫ বছর ধরে চরফ্যাশন বাজারের কাপুড়িয়াপট্টিতে দইয়ের ব্যবসা পরিচালনা করে আসছে। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে দোকানটি দখলের চেষ্টা করছিলেন।
অভিযোগ অনুযায়ী, চলতি বছরের ৭ এপ্রিল দুপুরে অভিযুক্তরা দোকানে গিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করা হয়। পরে দোকানের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেওয়া হয় এবং টাকা পরিশোধ না করা পর্যন্ত দোকান না খুলতে হুমকি দেওয়া হয়।
বাদীর দাবি, পরে স্থানীয় নেতা ও বাজার ব্যবসায়ী সমিতির নেতাদের বিষয়টি জানানো হলেও কোনো সমাধান হয়নি। অভিযুক্তদের প্রভাবের কারণে থানায় মামলা করতে না পেরে তিনি আদালতের দ্বারস্থ হন।
আদালত অভিযোগ গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে থানাকে নির্দেশ দেন। মামলায় দণ্ডবিধির ৩২৩, ৪৪৭, ৪২৭, ৩৮৫ ও ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
ভোলা জেলা ও দায়রা জজ আদালতের পরিদর্শক (সিআই) সেখ মো. নাসির উদ্দিন বলেন, মামলার প্রধান আসামি মোতাহার হোসেন উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিনে ছিলেন। বুধবার নিম্ন আদালতে হাজির হলে বিচারক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
যে আই