দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের গাংনী উপজেলায় সাইকেল চুরির ঘটনায় সাক্ষ্য দেওয়াকে কেন্দ্র করে চাচার হাসুয়ার কোপে ভাতিজা নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত চাচা লালন হোসেনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে তাকে আটক করা হয়। এর আগে সোমবার রাতে উপজেলার তেঁতুলবাড়িয়া ভিটাপাড়া গ্রামে হামলার ঘটনা ঘটে। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাহিদ হোসেন।
নিহত নাহিদ হোসেন তেঁতুলবাড়িয়া ভিটাপাড়ার জাহিদ হোসেনের ছেলে। আটক লালন হোসেন একই গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই রাতে তাজুল ইসলামের বাড়ি থেকে একটি সাইকেল চুরির সময় নাহিদ বিষয়টি দেখে ফেলেন। এ নিয়ে লালন হোসেনের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। পরদিন বিষয়টি নিয়ে আবারও দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে লালন হাতে থাকা হাসুয়া দিয়ে নাহিদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।
স্থানীয়রা নাহিদকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, হামলার ঘটনার পর নাহিদের স্বজনরা লালনের ওপরও হামলা চালায়। এতে তিনি আহত হন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মুর্শেদ চৌধুরী জানান, হত্যার অভিযোগে লালন হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক মামলা রয়েছে। ঘটনার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
এমএস/