• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • চাঁপাইনবাবগঞ্জ

দুই মাসেও জামিনের আবেদন হয়নি, আইনজীবী পাচ্ছেন না কারাবন্দী ৭ আসামি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  ২৮ জুলাই ২০২৬, ১৮:১৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে শালিস বৈঠকে হাতাহাতির ঘটনায় দায়ের করা মামলায় দুই মাসের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন সাত আসামি। এ সময়ে তাদের জামিনের আবেদনও করা সম্ভব হয়নি। মামলার বাদী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হওয়ায় আসামিদের পক্ষে কোনো আইনজীবী পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সম্প্রতি কারা কর্তৃপক্ষ জেলা লিগ্যাল এইড কর্মকর্তার কাছে আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগের আবেদন জানিয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটি ইতোমধ্যে তাদের জন্য আইনজীবী নিয়োগ দিয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার সকালে কারাবন্দিদের স্বজনরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। পরে আসামিদের জামিন ও মুক্তির দাবিতে জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

কারাবন্দী সাত আসামি হলেন- ঈমাম হোসেন বাররু, মো. রমিন, মো. আকিব, মো. কুইক আলী, মো. জিদান, মো. সিফাত আলী ও মো. পরশ। তাদের মধ্যে পাঁচজনের বয়স ১৮ বছরের কম। তারা গত দুই মাস নয় দিন ধরে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।

কারাবন্দিদের স্বজনরা বলেন, মামলার বাদী আইনজীবী হওয়ায় কোনো আইনজীবী তাদের মামলা পরিচালনায় আগ্রহ দেখাচ্ছেন না। ফলে দীর্ঘদিন ধরে তারা কারাগারে মানবেতর জীবনযাপন করছেন। তারা আইনগত সহায়তা ও দ্রুত জামিনের ব্যবস্থা করার দাবি জানান।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, আইনজীবী সমিতিতে হাতাহাতির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। মেডিকেল প্রতিবেদনও পাওয়া গেছে। ঘটনাটি দণ্ডবিধির ৩২৩ ধারার আওতাভুক্ত অপরাধ। শিগগিরই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

মামলার বাদী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবু হাসিব দেশ টিভিকে বলেন, যে কোনো আইনজীবী চাইলে এ মামলা পরিচালনা করতে পারেন। বার থেকে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। কোনো মামলা গ্রহণ বা বর্জন করা আইনজীবীদের ব্যক্তিগত বিষয়। যারা বর্তমানে কারাগারে আছেন, তারা আইনজীবীদের মারধর করেছিলেন। পরে বারের সিদ্ধান্ত অনুযায়ী তিনি বাদী হয়ে মামলা করেন। তবে আসামিরা আইনগত সহায়তা পাওয়ার অধিকারী এবং এ ক্ষেত্রে তাদের বাধা দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কিশোর-যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে পরিকল্পনা সভা

সাতক্ষীরায় প্রায় ৩২ কোটি টাকার মাদক ধ্বংস, সীমান্তে বিজিবির ‘জিরো টলারেন্স’ ঘোষণা

হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে নাতির লাথিতে দাদীর মৃত্যুর অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ বলেন, প্রত্যেক অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থন এবং আইনজীবীর সহায়তা পাওয়ার সাংবিধানিক ও আইনগত অধিকার রয়েছে। কোনো আসামি নিজে আইনজীবী নিয়োগে অসমর্থ হলে রাষ্ট্র তার জন্য আইনগত সহায়তার ব্যবস্থা করবে। তিনি বলেন, আইনজীবী ছাড়া ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব নয়। এমনকি গুরুতর অপরাধের আসামিও আইনগত সহায়তা পাওয়ার অধিকার রাখেন।

তিনি আরও বলেন, বিচারকও প্রয়োজনে এ বিষয়ে উদ্যোগ নিতে পারেন। আইনজীবী না থাকলে আদালতের অনুমতি নিয়ে অভিযুক্তরা নিজেরাও বক্তব্য উপস্থাপন করতে পারেন। আইনের শাসনের মূল ভিত্তিই হলো অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ দেওয়া।

এমএস/

  • চাঁপাইনবাবগঞ্জ
এ সম্পর্কিত আরও খবর
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম-ঢাকার সভাপতি ফেরদাউস মোবারক, সম্পাদক সবুজ
চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম-ঢাকার সভাপতি ফেরদাউস মোবারক, সম্পাদক সবুজ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।