দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির রাজাপুর উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই মাদকসেবীকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন।
সোমবার (২৭ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামিম রেজা সজীব, রাজাপুর থানার পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।
উপজেলা প্রশাসন জানায়, বড় কৈবর্তখালী মুজিবকেল্লা-সংলগ্ন এলাকায় নিজ বাড়িতে মাদক সেবনের সময় মো. জসিম কাজীকে (৪৫) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
একই রাতে নাপিতবাড়ি খানকা-সংলগ্ন এলাকায় একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে মো. তারেক গাজীকে (২৯) আটক করা হয়। তার কাছ থেকে ৩১টি ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিচার শেষে জসিম কাজীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০০ টাকা জরিমানা করা হয়। একই আইনে তারেক গাজীকে এক বছর সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
যে আই