দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারী ও শিশুদের সুরক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ লক্ষ্যে আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান করা হয়েছে। একই সঙ্গে মাদকের বিস্তার রোধে স্থানীয় পর্যায়ে নানা উদ্যোগ নেওয়ার পাশাপাশি জাতীয় পর্যায়েও প্রয়োজনীয় আইন করা হয়েছে।
তিনি বলেন, ২০ কোটি মানুষের দেশে সবকিছু শুধু সরকারের পক্ষে করা সম্ভব নয়। সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
এ সময় জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, সিভিল সার্জন ডা. মো. আনিছুর রহমানসহ হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে মন্ত্রী জেলা বিএনপির নেতাদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেন।
জে আই