দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরা শহর থেকে অপহরণের শিকার হওয়া পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ঘটনার প্রায় দুই ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশের বিশেষ দল।
উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম আয়েশা নূর (১০)। সে মাগুরা সিদ্দিকিয়া মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম শাহিদুল বিশ্বাস এবং মায়ের নাম মমতা বেগম।
সোমবার (২৭ জুলাই) দুপুরে ফরিদপুরের রামনগর পুরাতন টোল প্লাজা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, সকালে আয়েশা নূর স্কুলে যাওয়ার উদ্দেশ্যে শহরের কেশব মোড় এলাকা থেকে একটি ইজিবাইকে ওঠে। পথে দুর্বৃত্তরা তাকে চেতনানাশক স্প্রে করে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের সময় তার স্কুলব্যাগটি শহরের লক্ষ্মীকান্দ ট্রাক টার্মিনাল এলাকায় ফেলে রেখে যায়।
পরে ব্যাগে থাকা মোবাইল নম্বর থেকে শিক্ষার্থীর মায়ের সঙ্গে যোগাযোগ করা হয়। তথ্যপ্রযুক্তি ও অন্যান্য সূত্রের সহায়তায় অভিযান চালিয়ে ফরিদপুরের পুরাতন টোল প্লাজা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশের বিশেষ দল।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, অনেক শিক্ষার্থী সকালে একাই স্কুলে যাতায়াত করে। এ সুযোগে দুর্বৃত্তরা বিভিন্ন কৌশলে অপরাধ সংঘটনের চেষ্টা করে। তবে দ্রুত অভিযান চালিয়ে আয়েশা নূরকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
তিনি অভিভাবকদের সন্তানদের স্কুলে আনা-নেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকার আহ্বান জানান। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
যে আই