দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়মুখী করতে অভিভাবকদের সম্পৃক্ততার ওপর গুরুত্ব দিয়ে একটি মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) নড়াইল সদর উপজেলার গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. জামাল উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবির, গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মণ্ডল, রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন এবং নাকশী এপিবিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন।
এ ছাড়া অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন মো. রফিকুল ইসলাম, মো. হোসেন আলী, দুর্গেশ বিশ্বাস, রোকেয়া সুলতানা ও সুকান্ত মল্লিক। অনুষ্ঠানে পিটিএ সভাপতি নজরুল ইসলাম খানসহ অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একজন শিশুর প্রথম শিক্ষক তার মা। শিক্ষার্থীরা বিদ্যালয়ের তুলনায় বাড়িতে বেশি সময় কাটায়। তাই সন্তানদের পড়াশোনার অগ্রগতি নিশ্চিত করতে মায়েদের সচেতন করা এবং পরিবার ও বিদ্যালয়ের মধ্যে সমন্বয় জোরদার করতেই এ ধরনের সমাবেশের আয়োজন করা হয়েছে।
তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্তান যেন নিয়মিত বিদ্যালয়ে যায় এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করে, সে বিষয়ে নজর রাখতে হবে। পাশাপাশি ঘরে পড়াশোনার উপযোগী পরিবেশ তৈরি, শিশুদের নৈতিক মূল্যবোধ গড়ে তোলা এবং তথ্যপ্রযুক্তির এই যুগে মোবাইল ফোনের অপব্যবহার থেকে সন্তানদের দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।
যে আই