দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে আগামী একনেক বৈঠকে বড় বাজেট অনুমোদনের মাধ্যমে নদীভাঙন রোধে স্থায়ী প্রকল্প বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ।
সোমবার (২৭ জুলাই) দুপুরে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খালসংলগ্ন নদীভাঙন এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন।
স্থানীয়রা দীর্ঘদিন ধরে চলমান নদীভাঙনের কারণে বসতভিটা, কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা হারানোর কথা তুলে ধরে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পরিদর্শন শেষে আন্দালিব রহমান পার্থ বলেন, গত ১৭ বছরে নদীভাঙন রোধে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে তিনি মন্তব্য করেন। এর ফলে ভোলার মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন বলে জানান তিনি।
তিনি বলেন, নদীভাঙন শুধু মানুষের বসতভিটাই নয়, কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্যও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই এ সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন।
সংসদ সদস্য আরও বলেন, সরকার ভোলাকে নদীভাঙনের ঝুঁকি থেকে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আগামী একনেক বৈঠকে বড় বাজেট অনুমোদন হলে নদীভাঙন প্রতিরোধে স্থায়ী প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরে তিনি ভোলা সদর উপজেলার আলীনগর ও ধনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় চলমান খাল খননকাজও পরিদর্শন করেন।
এ সময় ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন আরিফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
যে আই