দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হিলি স্থলবন্দর ও কাস্টমস-সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা, আমদানি-রপ্তানি কার্যক্রমের বর্তমান পরিস্থিতি, ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় অ্যাসোসিয়েশনের নিজস্ব হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফেরদৌস রহমান।
সভায় অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় হিলি স্থলবন্দরের কার্যক্রম আরও গতিশীল ও ব্যবসাবান্ধব করতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা।
এ ছাড়া ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে সংগঠনের সদস্যরা ঐক্য বজায় রেখে ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
যে আই