দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দ্রুত ট্রেজারার নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের যোগ্য একজন শিক্ষককে ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান।
রোববার (২৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা দাবিসংবলিত বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করেন।
শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদটি শূন্য থাকায় প্রশাসনিক ও আর্থিক নানা কার্যক্রমে জটিলতা তৈরি হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
তাদের দাবি, দক্ষ একাডেমিশিয়ান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশগ্রহণ এবং জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা রাখা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হোক।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, অন্য বিশ্ববিদ্যালয় থেকে ট্রেজারার নিয়োগ দেওয়া হলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা তুলনামূলক কম থাকে। চাকরির মেয়াদ শেষ হওয়ার পর তারা চলে যান। ফলে পরবর্তী সময়ে প্রয়োজন হলেও শিক্ষার্থীরা তাঁদের সহযোগিতা পান না। তাই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষককে ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান তারা।
যে আই