দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। তবে স্থানীয়রা দ্রুত উদ্ধারে এগিয়ে আসায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আহতরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আজ রোববার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার খাড়েরা ইউনিয়নের গোলাসার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে দিগন্ত পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে কসবা উপজেলার কুটি থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে গোলাসার এলাকা অতিক্রম করার সময় বাসটির একটি চাকা পাংচার হয়ে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন দ্রুত দুর্ঘটনা কবলিত বাসটি থেকে যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু তাহের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাসচালক পালিয়ে যাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাওয়া যায়নি।
/অ