• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • সিরাজগঞ্জ

স্কুলব্যাগের বদলে ভ্যানের হ্যান্ডেল, ১৬ বছরেই পরিবারের ভরসা হৃদয়

সিরাজগঞ্জ প্রতিনিধি
  ২৬ জুলাই ২০২৬, ০৮:১৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ভোরের আলো ফোটার আগেই ঘুম ভাঙে হৃদয় শেখের। অন্য কিশোরদের মতো স্কুলব্যাগ নয়, তার হাতে ওঠে ব্যাটারিচালিত ভ্যানের হ্যান্ডেল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাত্রী বহন করে যা আয় হয়, সেই টাকাতেই চলে পাঁচ সদস্যের সংসার। সেই আয় থেকেই কিনতে হয় কিডনি রোগে আক্রান্ত বাবার ওষুধ। কখনো আবার সংসারের খরচ মেটাতে গিয়ে নিজের ওষুধই কেনা হয় না।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মাত্র ১৬ বছর বয়সেই সংসারের কর্তা হয়ে ওঠা হৃদয় এখন আর নিজের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে না। তার একটাই চিন্তা বাবার চিকিৎসা, ছোট বোনের পড়াশোনা আর চার বছরের ভাইয়ের মুখে দু’বেলা খাবার তুলে দেওয়া।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌদুয়ার গ্রামের সুজাব আলী ও আমিনা বেগম দম্পতির ছেলে হৃদয় শেখ। বাবা সুজাব আলী (৪০) গত ছয় বছর ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। হৃদয় নিজেও কিডনি সমস্যায় আক্রান্ত। পরিবারে রয়েছে চতুর্থ শ্রেণিতে পড়া ছোট বোন সুরভী এবং চার বছরের একটি ছোট ভাই।

শনিবার (২৫ জুলাই) তাদের বাড়িতে গিয়ে দেখা যায়, দেড় শতাংশ জমির ওপর দাঁড়িয়ে আছে ছোট্ট একটি টিনের ঘর। পাশেই খড় রাখার আরেকটি জরাজীর্ণ ঘর। ঘরে ঢুকতেই চোখে পড়ে একটি পুরোনো চৌকি, কয়েকটি বস্তা আর ছড়িয়ে-ছিটিয়ে থাকা অল্প কিছু আসবাব। সেই চৌকিতেই শুয়ে আছেন অসুস্থ সুজাব আলী। মাথার পাশে বসে ছেলে হৃদয়। পাশে স্ত্রী আমিনা বেগম, কোলে ছোট ছেলে। চৌকির এক কোণে চুপচাপ দাঁড়িয়ে বাবার দিকে তাকিয়ে আছে ছোট্ট সুরভী। ঘরের ভেতরের নীরবতাই যেন বলে দেয়, অভাবেরও একটা শব্দ আছে।

হৃদয় বলেন, ‘আমার বয়স যখন ১০ বছর, তখন থেকেই ভ্যান চালাচ্ছি। তখন বুঝিনি সংসারের দায়িত্ব কী। এখন বয়স ১৬। বাবার প্রতিদিন ১৫০ থেকে ২০০ টাকার ওষুধ লাগে। বাজারের জিনিসের দামও অনেক বেড়েছে। সব খরচ চালাতে গিয়ে অনেক দিন নিজেরাও ঠিকমতো খেতে পারি না।’

একটু থেমে নিচের দিকে তাকিয়ে তিনি বলেন, ‘আমিও অসুস্থ। তবু গাড়ি চালাতেই হয়। না চালালে সংসার চলবে না। ছোট বোনের লেখাপড়া বন্ধ হয়ে যাবে, বাবার ওষুধও কেনা হবে না। বলতে লজ্জা লাগে, কিন্তু এখন আর পারছি না। সরকারের সহযোগিতা চাই।’

বাবা সুজাব আলী বলেন, ‘আগে আমি কাজ করতাম। অসুস্থ হওয়ার পর সব বন্ধ হয়ে গেছে। এখন ছেলের ভ্যান চালানোর আয়ের ওপরই পুরো সংসার। আমি কিডনির রোগী, ছেলেও অসুস্থ। চিকিৎসা করানোর মতো সামর্থ্য আমাদের নেই।’

কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন মা আমিনা বেগম (৩৫)। তিনি বলেন, ‘ছেলেটা ছোট বয়স থেকেই সংসারের জন্য কষ্ট করছে। ওরও কিডনির সমস্যা হয়েছে। ওকে পড়াতে পারলাম না। এখন মেয়ের পড়াশোনা আর ছোট ছেলেটার ভবিষ্যৎ নিয়ে সারাক্ষণ দুশ্চিন্তা হয়।’

প্রতিবেশীরা জানান, পরিবারটি দীর্ঘদিন ধরে চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। তাদের ভাষ্য, ওরা কারও কাছে হাত পাততে চায় না। কিন্তু এখন পরিস্থিতি এমন হয়েছে যে সাহায্য ছাড়া আর উপায় নেই। সরকার বা সমাজের বিত্তবান মানুষ পাশে দাঁড়ালে পরিবারটি ভালোভাবে বাঁচার সুযোগ পাবে।

দিন শেষে ক্লান্ত শরীরে যখন হৃদয় বাড়ি ফেরে, তখন তার বয়সটা যেন আর ১৬ থাকে না। সংসারের বোঝা, বাবার চিকিৎসা, নিজের অসুস্থতা আর ছোট ভাই-বোনের ভবিষ্যতের চিন্তা তাকে সময়ের আগেই বড় করে দিয়েছে।

আরও পড়ুন

নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি সাদেকুল, সম্পাদক মুরাদ

ভ্যানের হ্যান্ডেল শক্ত করে ধরে থাকা এই কিশোরের একটাই প্রার্থনা একটু সহযোগিতা, যাতে অন্তত বাবার চিকিৎসা বন্ধ না হয়, ছোট বোনের পড়াশোনা না থামে এবং চার বছরের ভাইটি অভাবের কাছে হার না মানে।

/অ

  • সিরাজগঞ্জ
  • কিশোর
  • সংসার
এ সম্পর্কিত আরও খবর
কিশোরগঞ্জের খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
১০ বছরে যা হওয়ার কথা, তার অনেকটাই হয়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১০ বছরে যা হওয়ার কথা, তার অনেকটাই হয়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ
সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ
কিশোরগঞ্জে দায়িত্বে গিয়ে ছেলের মরদেহ দেখলেন পুলিশ সদস্য
কিশোরগঞ্জে দায়িত্বে গিয়ে ছেলের মরদেহ দেখলেন পুলিশ সদস্য
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।