দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান থেকে ৬ টন ভারতীয় জিরা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা উপজেলার ইব্রাহিমপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন। সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে ইব্রাহিমপুর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশির চেষ্টা করলে ভ্যানে থাকা এক ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যান।
পরে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ৬ টন ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার করা জিরা ও জব্দ করা কাভার্ড ভ্যান আখাউড়া কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এমএস/