দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গ্রামের মানুষের কৌতূহলী দৃষ্টির মধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দিবাসীর মোড়ে এক মণ দুধ দিয়ে গোসল করে এক জামায়াতে ইসলামীর যুব বিভাগের ওয়ার্ড শাখার সেক্রেটারী দেলোয়ার দল ও রাজনীতি ছেড়েছেন।
হরিণাগাড়ী গ্রামের মুনসুর সরদারের ছেলে দেলোয়ার হোসেন দাবি করেছেন তিনি একই সাথে জামায়াতে ইসলামীর ওয়ার্ড শাখার বায়তুল মাল সম্পাদক। বেশ নাটকীয়ভাবে দল ও রাজনীতি ছাড়ার ঘোষণা দেন।
তার দাবি, দলের সম্প্রতি বহিস্কৃত শীর্ষ নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম যে দুস্কর্ম করেছে সে কারণেই তিনি এভাবে দল ছাড়লেন। এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ওঠা নৈতিক অবক্ষয়ের অভিযোগে তিনি গভীরভাবে হতাশ। তাই প্রতিবাদের প্রতীক হিসেবে এই ব্যতিক্রমী পথ বেছে নিয়েছেন।
তিনি বলেন, আমি কারও অন্যায়ের বোঝা আর বইতে চাই না। আজ তাই দুধ দিয়ে গোসল করে দলও ছাড়লাম, রাজনীতিও ছাড়লাম। বিবেকের কাছে পরিষ্কার থাকাটাই আমার সবচেয়ে বড় পরিচয়।
ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
কেএম