দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইল শহরের একটি হোটেল ও রেস্টুরেন্টে বাসি ও পচা খাবার সংরক্ষণ, খাবারে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২২ জুলাই) দুপুরে শহরের ভিক্টোরিয়া রোডে অবস্থিত রূপসী বাংলা হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, অভিযানের সময় হোটেলে বাসি ও পচা খাবার সংরক্ষণ, খাবারে ক্ষতিকর কেমিক্যালের ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং হোটেল পরিচালনায় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
তিনি বলেন, এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে হোটেল কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
যে আই