• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • নওগাঁ

কোটি টাকার আমানত আত্মসাতের অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গ্রাহকদের মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি
  ২২ জুলাই ২০২৬, ১৫:৩৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

নওগাঁর পত্নীতলায় স্বপ্ন ভূমি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডে জমা রাখা আমানতের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকেরা। এ সময় তারা সমিতির পরিচালনা পর্ষদের বিরুদ্ধে কয়েক কোটি টাকার আমানত আত্মসাতের অভিযোগ তুলে দ্রুত টাকা ফেরত এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। একই সঙ্গে আন্দোলনে অংশগ্রহণকারীদের হুমকি দেওয়ার অভিযোগও তোলেন তারা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (২২ জুলাই) দুপুরে নজিপুর পৌরসভার নতুনহাট চার রাস্তার মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ আমানতকারীর অংশ নেন। তারা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং কষ্টার্জিত অর্থ দ্রুত ফেরতের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী গ্রাহক মো. আবু বক্কর সিদ্দিক, মো. আসাফউদ্দৌলা চৌধুরী (টগর), রোকছানা পারভীন লাকি, নূর ইসলাম বাবুসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, ২০২০ সালে নজিপুর পৌরসভার নতুনহাট এলাকায় ওবায়দুল ইসলাম নান্টু, আপেল মাহমুদসহ কয়েকজন মিলে স্বপ্ন ভূমি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড প্রতিষ্ঠা করেন। অধিক মুনাফার আশ্বাস দিয়ে তারা স্থানীয় মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা আমানত হিসেবে সংগ্রহ করেন। কিন্তু পরে আমানতকারীরা তাদের জমাকৃত অর্থ কিংবা প্রতিশ্রুত লভ্যাংশ ফেরত চাইলে নানা অজুহাতে টালবাহানা শুরু হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অধিকাংশ গ্রাহক তাদের টাকা ফেরত পাননি বলে অভিযোগ করেন তারা।

লিখিত অভিযোগে ভুক্তভোগীরা আরও উল্লেখ করেন, সমিতির সভাপতি, সহসভাপতি, সম্পাদক ও কয়েকজন সদস্যের বিরুদ্ধে তারা পত্নীতলা থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী আবু বক্কর সিদ্দিক জানান, তিনি একাই ১৬ লাখ টাকা আমানত রেখেছেন। এছাড়া আসাফউদ্দৌলা চৌধুরী (টগর), রোকছানা পারভীন লাকি, নূর ইসলাম বাবু, মিনা খাতুন, হবিবর রহমান, মুক্তি রানীসহ আরও অনেক গ্রাহক কয়েক লাখ টাকা করে সমিতিতে জমা রেখেছেন। তাদের দাবি, সব মিলিয়ে সমিতিতে কয়েক কোটি টাকার আমানত আটকে রয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, মানববন্ধনের কর্মসূচি ঘোষণার পর আন্দোলনে অংশ নিলে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ কারণে তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, এগুলো আমাদের ঘামের টাকা, পরিশ্রমের টাকা। বহু বছর ধরে টাকা ফেরত না পেয়ে আমরা চরম আর্থিক সংকটে পড়েছি। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে আমাদের আমানতের টাকা ফেরত চাই।

আরও পড়ুন

সোনাহাট স্থলবন্দর দিয়ে পাথর আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ, কারণ কী?

এ বিষয়ে স্বপ্ন ভূমি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাবসায়িকভাবে আমরা কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছি। এ কারণে নির্ধারিত সময়ে টাকা পরিশোধে সমস্যা হয়েছে। তবে আমরা গ্রাহকদের ধৈর্য ধরতে বলেছি এবং পর্যায়ক্রমে সবার পাওনা পরিশোধের চেষ্টা করছি। ইতোমধ্যে অনেক গ্রাহককে লভ্যাংশও দেওয়া হয়েছে।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। /অ

  • আত্মসাত
  • মানববন্ধন
এ সম্পর্কিত আরও খবর
ভিডিও বিতর্কে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ
ভিডিও বিতর্কে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ
কুতুবের চর মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন
কুতুবের চর মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন
কুয়াকাটায় ট্রাকচালক হানিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
কুয়াকাটায় ট্রাকচালক হানিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
রূপগঞ্জে সড়কে স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে মানববন্ধন
রূপগঞ্জে সড়কে স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে মানববন্ধন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।