দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে প্রায় ২ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও দুটি মালিকবিহীন যানবাহন জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৪টা ৩০ মিনিট ও সকাল ৭টা ৪০ মিনিটে ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপি এবং ফুলগাজী উপজেলার কমুয়া বিওপির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, অভিযানের সময় সীমান্ত থেকে যথাক্রমে ৪০০ গজ ও ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামাল্লা ও পৈথরা এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় দুটি যানবাহন এবং বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা শাড়ি ও যানবাহন বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
এমএস/